1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ইজিবাইক সমিতির সভাপতি ইজিবাইক চুরির ঘটনায় আটক, দু’টি ইজিবাইক উদ্ধার 

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত

মাগুরায় ইজিবাইক চুরির ঘটনায় জেলা ইজিবাইক সমিতির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও তার ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা দুইটি ইজিবাইক উদ্ধার করা হয়।

শুক্রবার ১ সেপ্টেম্বর বিকেলে পুলিশ তাদেরকে আটক ও ইজিবাইক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হচ্ছেন শহরের আদর্শ পাড়ার মৃত আব্দুর রউফ এর ছেলে মাগুরা ইজিবাইক সমিতির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও তার ভাই আবু হাসনাত আকাশ হিটলার এবং তাদের সহযোগি সংকোচখালী গ্রামের আজহার ফকিরের ছেলে ইবাদত হোসেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, সম্প্রতি শহরে বেশ কয়েকটি ইজিবাইক চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতের পুলিশ শহরের বিভিন্ন ইজিবাইক গ্যারেজে অভিযান চালাই। তারই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার আদর্শ পাড়া থেকে ইজিবাইক সমিতির সভাপতি জাকারিয়া ও তার ভাই হিটলারের পরিচালনায় থাকা একটি গ্যারেজ থেকে দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় তাদের দুজনসহ মোট ৩ জনকে আটক করা হয়। মাগুরা সদর থানা তাদেরকে আদালতে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা