1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় “উগ্রবাদ প্রতিরোধে আলম সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

মাগুরা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাগুরা জেলায় ধর্মীয় নেতাকর্মী, মসজিদ সমূহের ইমাম/খতিব, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের অংশগ্রহণে ‘উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

মাগুরা জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের ‘সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প’এর সার্বিক সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠত হয়।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জনাব এস এম নাজমুল হক বিপিএম (বার), পিপিএম ডিসি, সিটিটিসি, ডিএমপি ঢাকা; মুহাম্মদ মনিরুজ্জামান, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মাগুরা। সেমিনারে সহিংস উগ্রবাদ নিয়ে বক্তব্য প্রদান করেন ডিএমপির সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম।

সেমিনারে উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নছির উদ্দীন আযহারী।

এসময় অতিথিরা তাদের বক্তব্যের মধ্যে বাংলাদেশে উগ্রবাদ,সন্ত্রাস ও জঙ্গিবাদ উত্থানের কারণ, নির্মূলে করণীয় ও এ প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক সফলতা নিয়ে আলোচনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তোফাজ্জল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাগুরা; জনাব দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মাগুরা; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার(শালিখা সার্কেল), মাগুরাসহ মাগুরা জেলার ধর্মীয় নেতাকর্মী, মসজিদ সমূহের ইমাম/খতিব, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা