
মাগুরায় এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা দিতে ৬০০-এর অধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ৪টায় মাগুরা এজি একাডেমি স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরা জেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান এবং তাদের সবসময় পাশে থাকার আশ্বাস দেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply