1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় কলার হাটকে কেন্দ্র করে ফের সংঘর্ষের আশঙ্কা, উত্তেজনা চরমে

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

মাগুরার শ্রীপুর ও সদর উপজেলার সীমানা এলাকায় অবস্থিত দুটি কলার হাটকে কেন্দ্র করে ফের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। আগামীকাল মঙ্গলবার (০৫ মে) সকালকে কেন্দ্র করে দুই পক্ষই সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছে। রাতের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বড় ধরনের সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে শুক্রবার (০১ মে) সকাল আনুমানিক ৮টার দিকে শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজার এলাকায় একই ইস্যুতে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।

জানা যায়, প্রায় ২০০ মিটার দূরত্বে অবস্থিত ওয়াপদা বাজার কলার হাট (শ্রীপুর উপজেলা) ও কছুন্দি বাজার কলার হাট (সদর উপজেলা) সাপ্তাহিকভাবে প্রতি মঙ্গলবার ও শুক্রবার বসে। দুটি হাটের খাজনা আদায় ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার সকালে ফরিদপুরগামী কলা ব্যবসায়ীরা কছুন্দি হাট থেকে কলা কিনে যাওয়ার পথে ওয়াপদা বাজার এলাকায় পৌঁছালে সেখানকার ইজারাদার পক্ষ তাদের কাছ থেকে পুনরায় খাজনা দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে কছুন্দি বাজার পক্ষের মাজেদ মোল্লা, বাহারুল ইসলাম লাড্ডু মোল্লা ও মাহাবুর রহমান আহত হন। অপরদিকে ওয়াপদা বাজার পক্ষের মনিরুজ্জামান মহব্বত, ঈশান মোল্লা, লাল চাঁন শেখ ও রিয়াদ মোল্লাসহ কয়েকজন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, কালিনগর কলার হাট ও ওয়াপদা বাজার কলার হাট দুই পক্ষের নেতৃত্বে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, যাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। উভয় পক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও এখনো কোনো সমাধান হয়নি।
বর্তমানে পরিস্থিতি অত্যন্ত নাজুক থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।

এদিকে কালিনগর কলার হাটের নেতৃত্বে রয়েছেন চিতা বাচ্চু , শহিদ মোল্লা,কালা বাচ্চু, মাহামুদ,বাবু (জলিল মোল্লা),তুরান, বিল্লাল, লিটন (সাধারণ সম্পাদক কাসুন্দি ইউনিয়ন বিএনপি),মাজেদ মোল্লা,সিরাজ খান,শিহাব , রাতুল,সবুজ, সোহাগ,মাসুদ,অপু।

অপর দিকে ওয়াপদাহ বাজার কলার হাটের নেতৃত্বে রয়েছেন মহব্বত (সাধারণ সম্পাদক নাকোল ইউনিয়ন বিএনপি),আলিয়ার ,কালাজিয়া,মাসুদ , এরশাদ ,আমানত সরদার, ঝন্টু, শরিফ,

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা