1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাগুরায় আন্ত:উপজেলা অনুর্ধ্ব-১৮ কাবাডি  টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো: মাহাবুবুল হক , সহকারি কমিশনার আমিনুল ইসলাম ও এনডিসি মো:মোজাহিদুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী সহ অন্যান্যরা । এ টুর্নামেন্টে বালিকা গ্রুপে মাগুরা সদর ও শালিখা উপজেলা অংশ গ্রহণ করে। বালিকা গ্রুপের ফাইনাল খেলায় শালিখা উপজেলা ২০ পয়েন্ট অর্জন করে মাগুরা সদরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, বালক গ্রুপে মাগুরা সদর.শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলা অংশ নেয়। বালক গ্রুপের ফাইনাল খেলায় মহম্মদপুর উপজেলা ২১ পয়েন্ট অর্জন করে মাগুরা সদরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় চমৎকার ধারা বিবরণী প্রকাশ করেন বাংলাদেশ বেতারের অন্যতম ধারা ভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায়। উক্ত কাবাডি খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক কাবাডি খেলোয়ার মোঃ সাজিদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা