1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় কোচিং শেষে ছাত্রী নিপীড়নের অভিযোগে এক শিক্ষক গ্রেফতার

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ বার পঠিত
  • নিজ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার অলোক কুমার মৌলিক নামের ওই শিক্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে।

মাগুরা পুলিশ লাইন্স এলাকার একটি বাসায় গত মাসের ৭ তারিখে প্রাইভেট পড়তে গেলে সহপাঠিদের ছুটি দিয়ে তিনি ওই শিক্ষার্থীর উপর নিপীড়ন চালান বলে অভিযোগ।

এ বিষয়ে নিপীড়নের শিকার শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বিদ্যালয় প্রধানের কাছে অভিযোগ জানানো হলেও অভিযুক্তের বিরুদ্ধে গত এক মাসে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। যে ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের হুমকি দিলে ১১ এপ্রিল সদর থানায় এ বিষয়ে একটি মামলা নেওয়া হয়। ওই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে শুক্রবার রাতে মাগুরা শহর থেকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

নিপীড়নের শিকার মেয়েটির মা অভিযোগ করেন, বিচার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। উপরোন্ত বিভিন্ন মহলকে দিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি মিমাংসা করে নেওয়ার প্রস্তাব দিয়ে অপমান করা হয়েছে। ঘটনাক্রমে মেয়ের সহপাঠিরা বিষয়টি জানতে পেরে তাদের ক্ষুব্ধতা প্রকাশ করেছে। এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যালয়ের শিক্ষকরা আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে পুলিশের হাতে গ্রেফতার ওই শিক্ষকের নিয়োগকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ইমাম হোসেন বলেন, শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলেও রমজানের ছুটির কারণে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া যায়নি। তারপরও অভিযুক্ত শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ প্রমাণিত হলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা