1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পঠিত

মাগুরা-ঢাকা-খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে প্রান্ত দত্ত (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে বসা মাহফুজ নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ৯টার দিকে মাগুরা-ঢাকা-খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্ত দত্ত শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের সাহাপাড়া এলাকার ভজন দত্তের ছেলে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান ,নাকোল বাজার থেকে মোটরসাইকেলযোগে মাগুরার উদ্দেশ্যে রওনা হন প্রান্ত দত্ত ও মাহফুজ। পথে কেষ্টপুর এলাকায় পৌঁছালে হঠাৎ প্রচণ্ড বাতাসে রাস্তার পাশের একটি গাছের মরা ডাল ভেঙে প্রান্ত দত্তের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। আহত মাহফুজকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা