1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঈদের নামাজ, ৪৫০ ঈদগাহের বদলে মসজিদে জামাত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পঠিত

মাগুরায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই আদায় করেছেন মুসল্লিরা। জেলার জন্য প্রস্তুত করা ৪৫০টি ঈদগাহ ময়দানের বেশিরভাগেই বৃষ্টির কারণে জামাত অনুষ্ঠিত করা সম্ভব হয়নি।
তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হাবিবুর রহমান।
এছাড়াও শহরের পিটিআই মসজিদ প্রাঙ্গণ, পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া, শেখপাড়া, দোয়ারপাড়া, কারিকরপাড়া-আদর্শপাড়া, ঢাকা রোড ওয়াপদা ও শিবরামপুর ঈদগাহসহ বিভিন্ন স্থানে পৃথক জামাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও ঈদের নামাজ আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর মাগুরা জেলায় মোট ৪৫০টি ঈদগাহ প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে সদর উপজেলায় ২২৬টি, শ্রীপুরে ৮০টি, মহম্মদপুরে ১০২টি এবং শালিখায় ৪২টি ঈদগাহ রয়েছে। তবে বৃষ্টির কারণে অধিকাংশ ঈদগাহে জামাত অনুষ্ঠিত না হওয়ায় বিকল্প হিসেবে জেলার ৭৩০টি গ্রামের প্রায় ২৩০০টি মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।
অন্যদিকে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পুলিশ সদস্যদের সঙ্গে পুলিশ লাইনস ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন। এছাড়াও মাগুরা মডেল মসজিদ, পৌর গোরস্থান মসজিদ, জজ কোর্ট মসজিদ ও পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা