1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় চালু হওয়ার তিন দিনের মাথায় আওয়ামী লীগের দলীয় অফিসে ভাঙচুর

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়া গ্রামে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ এর একটি দলীয় অফিস পুনরায় চালুর তিন দিনের মাথায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে গ্রামের কিছু উৎসুক জনতা অফিসটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং একপর্যায়ে কার্যালয়টি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি দীর্ঘদিন বন্ধ থাকার পর খালিয়া এলাকায় দলীয় অফিসটি পুনরায় চালু করা হয়। উদ্বোধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সেদিন সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় যুবলীগ নেতা শামীম মিয়ার নেতৃত্বে অফিসটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। দীর্ঘ বিরতির পর দলীয় কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
তবে পুনরায় চালুর মাত্র তিন দিনের মাথায় শুক্রবার রাতে একদল লোক অফিসটিতে ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অফিসের আসবাবপত্র ভেঙে ফেলে এবং সাইনবোর্ডসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করে।
এ বিষয়ে যুবলীগ নেতা শামীম মিয়া অভিযোগ করে বলেন, “গ্রামের বিএনপির লোকজন এবং বহিরাগত ভাড়া করা ব্যক্তিরা আমাদের অফিস ভেঙে দিয়েছে। বিষয়টি নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “একটু আগে একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা