1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় চোরাই প্রাইভেটকারসহ আন্ত: জেলা ডাকাত দলের ২ সদস্য আটক

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩০৩ বার পঠিত

মাগুরায় একটি চোরাই প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ আন্ত: জেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। আটকদের থেকে তিনটি রামদা, একটি ছোট চাকু, দু’টি হাতুড়ি, একটি রেঞ্জ  ও ১টি টয়োটা প্রাইভেট কার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ জানুয়ারি) রাতে মাগুরা সদর উপজেলার মাগুরা ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর গ্রামের জনৈক ডায়মন্ডের বাড়ির পাশের দোকানে রাত আনুমানিক ১টার সময় দোকানের তালা ভাঙ্গার শব্দ পেয়ে জরুরি কল সেবা ৯৯৯ এ জানালে মাগুরা সদর থানা পুলিশ তাদেরকে ধাওয়া করে মাগুরা খুলনা মহাসড়কের জাগলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো, লক্ষীপুর জেলার সদর থানার নুরুল্লাহপুরের আব্দুর রহিমের ছেলে মাসুম রানা (৩৩) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ফতেপুর গ্রামের মহী মিয়ার ছেলে সাদিকুল ইসলাম (৩৪)।

আটককৃত প্রাইভেট কারটি গোপালগঞ্জের মাঝিগাতি থেকে গত জানুয়ারী মাসের ১৮ তারিখে চুরি করে নিয়ে আসে। গোপালগঞ্জ সদর থানায় এ বিষয়ে মামলা নং-৩৪। অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থেকে সুকৌশলে মূল হোতা গাজীপুর জেলার চান্দুমিয়ার ছেলে আসলাম ওরফে লুলু (৪০) সহ অন্য ২ ডাকাত সদস্য পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা