1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় চোর এবং চোরাই মালমাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ০৫ সদস্য আটক

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮২ বার পঠিত

চোর এবং চোরাই মালমাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ০৫ সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। ২৭ শে ফেব্রুয়ারি মঙ্গলবার মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ  মোঃ মেহেদী রাসেল এর দিক নির্দেশনায়এসআই মোঃ মাসুম বিল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও চুরি প্রতিরোধ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানাধীন পৌরসভাস্থ ভায়না টিটিডিসি পাড়ার বিআরডিসি অফিসের সামনে ফাঁকা জায়গা হতে চোরাই ইজিবাইক ক্রয় বিক্রয় করাকালে  আসামী ১। মোঃ নাজমুল শেখ (৩৯), পিতা-মৃত জহুর শেখ, সাং-ভায়না টিভি ক্লিনিকপাড়া, ২। মোঃ আলমগীর লঙ্কার (৪৭), পিতা-মৃত আকবর আলী লস্কার, সাং-নিধীপুর, উভয় থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাদ্বয়কে গ্রেফতার করে। এ সময় আসামীদের নিকট হতে একটি পুরাতন লাল রংয়ের DOWEDO ইজিবাইক জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি মতে অভিযান পরিচালনা করে চুরির সাথে জড়িত আসামী ৩। সুমন রানা (২২), পিতা-মনিরুল ইসলাম, সাং-জাগলা উত্তরপাড়া, ৪। স্বাধীন (২২), পিতা-শাহাজালাল, সাং-ভায়না উত্তরপাড়া, ৫। ইমামুল বিশ্বাস (২২), পিতা-মৃত রওশন বিশ্বাস, সাং-গোয়ালখালী, সর্ব থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাদের গ্রেফতার করে। পুলিশ জানায়,আসামীরা মাগুরা জেলার বিভিন্ন স্থানসহ আশপাশ জেলা হতে ইজিবাইক/মোটর সাইকেল/ব্যাটারি চালিত ভ্যান চুরি করে। আসামীরা সংঘবদ্ধ চোর এবং অভ্যাসগতভাবে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাগুরা সদর থানার মামলা নং-৪৮/৮৮, তারিখ- ২৭/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা