1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ছাত্রশিবিরের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২২০ বার পঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মাগুরা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় মাগুরা জেলা শহরের শিবিরের জেলা কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্র শিবিরের মাগুরা জেলা শাখার সেক্রেটারি ইমামুল ইসলাম সঞ্চালনায় আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলার প্রথম জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা পৌরসভার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাসুদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আজমত হোসাইন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসাইন।
সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, ন্যায়বিচার ও আদর্শিক সমাজ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা