1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জজ আদালতে বিচারিক সেবা প্রার্থীদের জন্য বিশ্রামাগারের ভিত্তি স্থাপন করলেন প্রধান বিচারপতি  

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৪৩০ বার পঠিত
মাগুরা দায়রা জজ আদালতে  বিচারিক সেবা নিতে আসা ব্যক্তিদের জন্য নির্মিত বিশ্রাম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে  প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন,রাষ্ট্রের মালিক জনগণ তাদের সেবার জন্যই আমরা নিয়োজিত। আর সে লক্ষ নিয়ে বিচারিক সেবা নিতে আদালতে আসা জনগনকে একটু স্বস্থি দিতে সরকারি অর্থে আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নির্মান করা হচ্ছে। তিনি বুধবার ১২ এপ্রিল দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্থর স্থাপন কালে এ কথা বলেন। এ সময় মাগুরার জেলা ও দায়রা জজ অমিত কুমার দে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের জজ হাসান জাহিদ, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা, জেলার আইনজীবী সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, আদালত প্রাঙ্গনে আসা বিচার প্রার্থীদের দুর্দশা বিবেচনায় নিয়ে সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তার মাধ্যমে প্রতিটি জেলায় ৫০ লাখ টাকা ব্যয়ে জেলা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নির্মান করা হবে। তিনি বলেন। এ ন্যায়কুঞ্জে মহিলা ও পুরুষদের পৃথক বাথরুমসহ বিশ্রামের ব্যবস্থা থাকবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা জজ আদালত প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন এবং স্থানীয় আইনজীবীদের সাথে পরচিত হন। তিনি সকালে মাগুরা সার্কিট হাউজে আগমন করলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান হয়। এ সময় মাগুরা পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি আইনজীবী সমিতির সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা