1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পঠিত

মাগুরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা শিক্ষা অফিসের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলফাজ উদ্দিন এবং মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে স্কুল, মাদ্রাসা, কলেজ ও কারিগরি—এই চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, স্কাউট লিডার, গার্লস গাইডসহ শিক্ষার্থীদের বিভিন্ন অর্জনের স্বীকৃতি দেওয়া হয়। মোট ১৭টি ক্যাটাগরিতে ৯৬ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করে
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ,
মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা,
পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় এবং
ইসলামিয়া কারিগরি কলেজ।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার পান
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলফাজ উদ্দিন,
বড়রিয়া মাদ্রাসার অধ্যক্ষ আখতারুজ্জামান,
চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং
মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ওবায়দুল্লাহ।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজন শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা