
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আয়োজিত এ র্যালি শহরের ভায়না মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমদ বাচ্চুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply