1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে জাপার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৪৭ বার পঠিত

মাগুরায় জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে জাপার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে সরকারি দলের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে মাগুরা জেলা জাতীয় পার্টি।

মঙ্গলবার ২২শে নভেম্বর বেলা ১১ টায় মাগুরা জজকোর্টে প্রাঙ্গণ থেকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসানের নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের চৌরঙ্গীমোড়ে আয়োজিত মানববন্ধন সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

মানববন্ধনের সমাবেশে উপস্থিত ছিলেন মোছা: সেলিনা হাসান আহবায়ক জেলা জাতীয় পার্টি, মাগুরা।

এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ম আহ্বায়ক সিরাজুস সায়েফিন সাইফ, জেলা জাপা নেতা সরদার আবদুর রশিদ, রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক জেলা জেলা জাতীয় যুব সংহতি মাগুরা , আব্দুল কুদ্দুস বিশ্বাস সভাপতি শালিকা উপজেলা জাতীয় পার্টি, ওহিদুজ্জামান সভাপতি শ্রীপুর উপজেলা জাতীয় পার্টি , মুরাদ আলী সাধারণ সম্পাদক মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টি, ফসিয়ার রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদপুর উপজেলা জাতীয় পার্টি , শিপন মোল্লা জেলা সভাপতি জাতীয় যুব সংহতি মাগুরাসহ আরো অনেকে।

এ সময় নেতৃবৃন্দ লাগামহীন দূর্ণীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ রাষ্ট্র পরিচালনায় সরকারি দলের ব্যর্থতা তুলে ধরে বক্তব্য রাখেন। সবশেষে মাগুরা জেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক সিরাজুস সায়েফিন সাইফ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা