1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১১ বার পঠিত

মাগুরায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা তথ্য অফিস এর আয়োজনে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর মুক্ত মঞ্চ এ আলোচনা ও মতবিনিময় সভা অনষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার পাভেল দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ. এস. এম মাজেদ-উর রহমান, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ। বক্তাগন আলোচনা ও মতবিনিময় সভায় ছাত্রীদের মাঝে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা করেন এবং ছাত্রীদের জ্ঞাতার্থে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও সার্বিক বিষয় তুলে ধরে বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা