1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে অবহিতকরন সভা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত
”এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যে  মাগুরায়  আছাদুজ্জামান মিলনায়তনে জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর আয়োজনে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন মাগুরা সিভিল সার্জন ডা: মোঃ শামীম কবির। মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস এর সভাপতিত্বে অবহিতকরন সভায় বক্তৃতা করেন, জেলা শিক্ষা অফিস এর সহকারি পরিদর্শক সেলিম রেজা ও মাগুরা প্রেসক্লাব এর সভাপতি সাইদুর রহমান। এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে অবহিতকরন সভায় মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বক্তাগন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক ও দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এবারে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে মাগুরা জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রমে ৪৬২৬৪ জন শিশু, কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা