1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়নে জেলা টাস্কফোর্সের ত্রৈমাসিক সভা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আকতার উজ জামান। বিশেষ অতিথি হিসেবে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান।

সভায় তামাক নিয়ন্ত্রণ বিষয়ে মতামত তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্বাশতী শীল, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আফজাল হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মাহবুবর রহমান, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাসসহ উপজেলা শিক্ষা কর্মকর্তারা।

সভায় উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, ধূমপানের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৮০ লাখ মানুষ মারা যান। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অধূমপায়ীও পরোক্ষ ধূমপানের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। আরও জানানো হয়, প্রতিদিন প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ কিশোর ধূমপানে আসক্ত হচ্ছে এবং দৈনিক গড়ে ৫৭ হাজার মানুষের মৃত্যু ঘটছে।

এ পরিস্থিতিতে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা