
মাগুরায় আসন্ন দূর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে করতে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মাগুরা জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বিকাল ৩ টায় মাগুরা প্রেস ক্লাব হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মাগুরা জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আহমেদ, জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল ও কৃষকদল কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষক দলের আহব্বায়ক রুবাইয়াত হোসেন খান, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম ।
এ বছর মাগুরা সদর উপজেলায় ১৯৭, শ্রীপুরে ১৩৫, শালিখায় ১২০ ও মহম্মদপুরে ১০২ টি পূজা মন্দিরে দূর্গা পূজা উদযাপন হচ্ছে।
মতবিনিময় সভায় পূজা উদ্জাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্জাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট সনজিৎ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল।
এছাড়া ও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার,
শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শীতাল, মহম্মদপুর পূজা উদযাপন পরিষদের স্বপন কুমার সিংহ, সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবলু ঠাকুর।
মতবিনিময় সভায় পূজা উদযাপন করতে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার নিশ্চিয়ত দেওয়া হয়।
Leave a Reply