1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতায় ১৭তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করেছে দৈনিক বাংলাদেশ আলো। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় মাগুরা শহরের কলেজ রোড সংলগ্ন পৌর মার্কেটের দোতালায় এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। দৈনিক বাংলাদেশ আলোর মাগুরা জেলা প্রতিনিধি এস এম শিমুল রানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দ একত্রে কেক কেটে দৈনিক বাংলাদেশ আলোর দীর্ঘ পথচলার সাফল্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রার কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর সাংবাদিক মো. রাশেদ খান, স্টার নিউজের সাংবাদিক মো. ইউনুছ আলী, দীপ্ত টিভি ও খবরের কাগজের সাংবাদিক কাশিমুর রহমান শ্রাবণ, দৈনিক আলোকিত সকালের সাংবাদিক নাসিরুল ইসলাম নয়ন, দৈনিক সময়ের প্রত্যাশার সাংবাদিক মো. রাশেদ শরীফ, মিজানুর রহমানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা। আলোচনা সভায় বক্তারা বলেন, “দৈনিক বাংলাদেশ আলো শুধু একটি পত্রিকা নয়-এটি গণমানুষের কণ্ঠস্বর। আগামী দিনেও পত্রিকাটি আপসহীনভাবে সত্য তুলে ধরবে, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড আরও শক্তিশালী করবে-এটাই আমাদের প্রত্যাশা।” বক্তারা আরও বলেন, দেশ ও সমাজের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা আজ সময়ের দাবি। সেই দায়িত্ব পালনে দৈনিক বাংলাদেশ আলো অতীতের মতো ভবিষ্যতেও নির্ভীক ভূমিকা রাখবে-এমন প্রত্যাশাই ব্যক্ত করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা