1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ধর্ষণের ঘটনায় আটক ২ ,ধর্ষকের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল,থানা ঘেরাও

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মাগুরায় তৃতীয় শ্রেণির শিশু কন্যা ধর্ষনের অভিযোগে শুক্রবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে সচেতন মাগুরাবাসী। দুপুরের জুমার নামাজ শেষে শহরের পারনান্দুয়ালী,নিজনান্দুয়ালী চরপাড়া গ্রাম থেকে শত শত যুবক ধর্ষকের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবিলম্বে শিশু ধর্ষককারী হিটু ও তার ছেলে সবীজের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম দুপুরে সদর থানা চত্বরে সাংবাদিকদের জানান, এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক হিটু শেখ (৫০) ও তার ছেলে সজীব শেখ (১৮) কে পুলিশ আটক হয়েছে । ভিকটিক ঢাকায় থাকার কারণে এখনো মামলা হয়নি। ধর্ষিত শিশুটি এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে । আমরা ভিকটিমের পরিবারের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করছি । এ ঘটনায় এখনো তদন্ত চলছে ।

উল্লেখ্য,মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী মাঠপাড়া এলাকার দিনমজুর সজীবের স্ত্রীর তৃতীয় শ্রেণিতে পড়া ছোট বোন রমজানের ছুটিতে দুলাভাই বাড়িতে বেড়াতে আসে ৫ দিন আগে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে বাইরে চলে গেলে ঘরে একা পেয়ে ৮ বছরের শিশু কন্যাটিকে ধর্ষন করে বোনের শ্বশুর হিটু শেখ। এ সময় মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে কান্নাকাটি করলে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকালে তার অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে শিশুটির অবস্থার কোন উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা