1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় নবগঙ্গা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬২ বার পঠিত

মাগুরায় সাতদোহা শ্মশান সংলগ্ন নবগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পারলা সাতদোহা ন্যাংটা বাবা সেবাশ্রমের পাশে নবগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পারলা সাতদোহা ন্যাংটা বাবা সেবাশ্রমের পাশে নবগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ তীরে নিয়ে আসে। মরদেহটির মুখে দাড়ি রয়েছে। মরদেহটি শনাক্তের জন্য সারা দেশে পুলিশের সকল ইউনিটে ম্যাসেজ দেয়া হয়েছে।

মাগুরা ও পার্শ্ববর্তী যে সকল থানায় নিখোঁজ ডায়রি হয়েছে, সে থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান তিনি। মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা