1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ন্যায্য মূল্যে তরুণদের সবজি বিক্রির উদ্যোগ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত
মাগুরা শহরের প্রধান ডাকঘরের সামনে  বসেছে বিনা লাভের নিত্য পণ্যের দোকান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে   ডিম, আলু, পেঁয়াজসহ বিভিন্ন শাকসবজির দোকান বসানো হয়েছে। সিন্ডিকেটের কারণে মাগুরায় শাক-সবজির দাম আকাশছোঁয়া। এ অবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে বিনা লাভে প্রতি কেজি আলু ৬৬ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, শিম প্রতি কেজি ৯০ টাকা ,পেয়াজ প্রতি কেজি ১১০ টাকা,  পুইশাক প্রতি কেজি ২০ টাকা, কাচা মরিচ প্রতি কেজি ১৩০ টাকা, পটল প্রতি কেজি ৪৫ টাকা, ক্ষিরা প্রতি কেজি ৩০টাকা, জলপাই প্রতি কেজি ৪০ টাকা, পেপে প্রতি কেজি ২৫ টাকা, ডিম প্রতি হালি ৪৫ টাকা দরে পণ্য বিক্রি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অপেক্ষাকৃত কমদামে এসব পণ্য পেয়ে খুশী ক্রেতারা। আয়োজকরা জানান, চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কমদামে এসব পণ্য বিক্রি করা যাচ্ছে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এবং দ্রব্যমুল্য স্বস্বিতে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হুসাইন, তৌহিদ। প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা