1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় পলিথিনের ব্যবহার বন্ধে বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ ও বাজার মনিটরিং

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

মাগুরায় পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের কার্যক্রমের অংশ হিসেবে বাজার মনিটরিং ও বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ করেছে জেলা প্রশাসন । শুক্রবার ০৮ নভেম্বর সকালে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম মাগুরা শহরের পুরাতন বাজার এলাকা পরিদর্শন করেন এবং বাজার করতে আসা সাধারণ ক্রেতা ও দোকানিদের মধ্যে বিনামূল্যে কাপড়ের তৈরি ব্যাগ বিতরণ করেন সেই সাথে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে কিনা তা যাচাই করেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ক্রেতা-বিক্রেতাদেরকে পলিথিন ব্যবহার না করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান। একই সঙ্গে দোকানিদের পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ সহ বাজার মনিটরিং কমেটির সদস্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা