1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় পুলিশের সুপারের তৎপরতায় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৭৩ বার পঠিত

মাগুরার শ্রীপুর ও সদর উপজেলার সীমানা এলাকায় কলার হাটকে কেন্দ্র করে সম্ভাব্য বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষ পর্যন্ত এড়ানো গেছে পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে। জেলা পুলিশ সুপার মোল্লা আজাদের তৎপরতায় দুই পক্ষকে সংঘর্ষ থেকে বিরত রাখা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) সকালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল এবং বড় ধরনের সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছিল।
তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সুপার মোল্লা আজাদের নির্দেশনায় আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত মাঠে নামে। প্রশাসনের কড়া অবস্থান ও সক্রিয় তৎপরতায় দুই পক্ষকে নিবৃত্ত করা সম্ভব হয় এবং সম্ভাব্য সংঘর্ষ এড়ানো যায়।
এর আগে শুক্রবার (০১ মে) সকাল আনুমানিক ৮টার দিকে শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজার এলাকায় একই ইস্যুতে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।
জানা যায়, প্রায় ২০০ মিটার দূরত্বে অবস্থিত ওয়াপদা বাজার কলার হাট (শ্রীপুর উপজেলা) ও কছুন্দি বাজার কলার হাট (সদর উপজেলা) সাপ্তাহিকভাবে প্রতি মঙ্গলবার ও শুক্রবার বসে। দুটি হাটের খাজনা আদায় ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার সকালে ফরিদপুরগামী কলা ব্যবসায়ীরা কছুন্দি হাট থেকে কলা কিনে যাওয়ার পথে ওয়াপদা বাজার এলাকায় পৌঁছালে সেখানকার ইজারাদার পক্ষ তাদের কাছ থেকে পুনরায় খাজনা দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে কছুন্দি বাজার পক্ষের মাজেদ মোল্লা, বাহারুল ইসলাম লাড্ডু মোল্লা ও মাহাবুর রহমান আহত হন। অপরদিকে ওয়াপদা বাজার পক্ষের মনিরুজ্জামান মহব্বত, ঈশান মোল্লা, লাল চাঁন শেখ ও রিয়াদ মোল্লাসহ কয়েকজন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা