1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ০৩ জন নিহত আহত ০১

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত
মাগুরা -ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর এলাকায় প্রাইভেটকার , ইজিবাইক ও মোটরসাইকেল এর ত্রিমুখী সংঘর্ষে  সোমবার রাত নয়টার দিকে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত, একজন আহত হয়েছে।
মাগুরা রামনগর হাইওয়ে ফাড়ির এসআই সাহাঙ্গীর হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন মাগুরা সদর উপজেলার গৌরিচরনপুর গ্রামের মৃত পিকুল বিশ্বাসের ছেলে সানি বিশ্বাস (১৮) এবং কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহিব বিশ্বাস (১৭)।  গুরুতর আহত বোরহান বিশ্বাস(১৮)।
নিহত সানি বিশ্বাস এর চাচা মিরাজুল ইসলাম জানান,এরা তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থাকে মাগুরা শহরে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক অতিক্রম করার সময় ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই মহাসড়কে ছিটকে পড়ে যায়।  এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদেরকে চাপা দিলে  ঘটনাস্থলে সানি বিশ্বাস এবং ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে মুহিব বিশ্বাস মারা যায়। আহত বোরহান বিশ্বাসের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বিকালে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে  গাছের  সাথে ধাক্কা লেগে মাগুরা সদরের নড়িহাটি গ্রামের  ফারুক হোসেন (১২)নামে এক  কিশোর নিহত হয়েছে।
রাস্তার পাশে তার পিতা তাকে ব্যাটারি চালিত ভ্যানে বসিয়ে পাশের দোকানে গেলে সে ভ্যানের সুইচ অন করলে ভ্যান উল্টে গাছের সাথে আঘাত লেগে  সে নিহত হয়। নিহত ফারুক নড়িহাটি গ্রামের জাহিদ মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা