1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় প্রথমবারের মতো উপজেলা প্রশাসন বিতর্ক উৎসব ২০২৫ অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

আগামীর যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে মাগুরায় প্রথমবারের মতো আয়োজিত হলো উপজেলা প্রশাসন বিতর্ক উৎসব ২০২৫। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং উপজেলা প্রশাসন, মাগুরা সদরের আয়োজনে শুক্রবার (২৯ আগস্ট) জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ উৎসব।

সকাল ৮টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাগুরা আদর্শ বিতর্ক সংঘ (এমআইডিএস)-এর চেয়ারম্যান নাহিদুর রহমান দুর্জয়।

আদর্শ বিতর্ক সংঘ এমআইডিএস-এর সহযোগিতায় আয়োজিত এই উৎসবে মাগুরা সদর উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে বিশেষ সেশন পরিচালনা করেন দেশের খ্যাতিমান বিতার্কিকরা। ‘বাংলাদেশের বিতর্ক শিল্প ও বিতর্ক ক্যারিয়ার’ বিষয়ে মূল আলোচনা করেন জাতীয় টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) বর্তমান চেয়ারম্যান একেএম শোয়েব। আর ‘বিতর্ক প্রতিযোগিতার খুঁটিনাটি ও প্রতিষ্ঠানভিত্তিক বিতর্ক চর্চার কৌশল’ বিষয়ে সেশন নেন এনডিএফ বিডি খুলনা অঞ্চলের মডারেটর ও খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক মোঃ তাকদীরুল গনী।

উৎসবের মূল আকর্ষণ ছিল বিভিন্ন ধাপের বিতর্ক প্রতিযোগিতা। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শিশু বিতর্ক (রম্য)। মাধ্যমিক পর্যায়ে সনাতনী স্কুল বিতর্কের বিষয় ছিল “সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ”। পাশাপাশি তাৎক্ষণিক বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয় “মাগুরায় আমার স্কুলই সেরা” বিষয়ে।

এছাড়া উৎসবে মাগুরা সদরের ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬টি বিতর্ক ক্লাবের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। প্রতিটি ক্লাবে ১১ জন শিক্ষার্থীকে নিয়ে সাংগঠনিক কমিটি এবং ৫ জন শিক্ষককে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর পরিবেশিত হয় ব্যতিক্রমধর্মী প্ল্যানচেট বিতর্ক প্রদর্শনী “ইতিহাস আমার পদচিহ্ন মাত্র”। শেষে এমআইডিএস বিতার্কিকদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে মাগুরায় তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা