1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় প্রথমবার পরিবেশবান্ধব ‘গ্লোরিয়াস ক্যাডেট একাডেমি সেন্টার’-এর উদ্বোধন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ বার পঠিত

মাগুরায় প্রথমবারের মতো পরিবেশবান্ধব ও অভিভাবকদের আস্থা অর্জনকারী একটি ক্যাডেট একাডেমি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ‘গ্লোরিয়াস ক্যাডেট একাডেমি সেন্টার’ নামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
মাগুরা শহরের নতুন বাজার রোডের দোয়ার পাড় চৌরাস্তা থেকে কলেজপাড়া সড়কের দোয়ার পাড় মিনার মসজিদের সামনে বিকেল তিনটায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে একাডেমিটির উদ্বোধন করা হয়।
শিক্ষাবান্ধব পরিবেশ, মানসম্মত পাঠদান এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে একাডেমিটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আসন গ্রহণ করেন। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সৈয়দ তানভীর হোসেন এবং গীতা পাঠ করেন রাজপাল। পরে ফুলের তোড়া দিয়ে অতিথিদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। একই সঙ্গে ক্যাডেট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আব্দুল ওয়াদুদ বিশ্বাস, উপাধ্যক্ষ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা;
হালিম, ইনচার্জ, পিটিআই;
সায়েম, সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা, শালিখা, মাগুরা;
মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী;
ইমরান নাজির, সহকারী অধ্যাপক, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ;
সৌমেন্দ্রনাথ, পরিচালক, ভিশন ড্রাগন্স;
মো. জহিদুল ইসলাম, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, মাগুরা।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন গ্লোরিয়াস ক্যাডেট একাডেমির পরিচালক সৈয়দ মাহমুদুল হাসান।
বক্তারা বলেন, মাগুরার শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ, নৈতিক ও মানসম্মত শিক্ষা বিস্তারে গ্লোরিয়াস ক্যাডেট একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নৈতিকতা, শারীরিক সক্ষমতা ও একাডেমিক উৎকর্ষতা অর্জনে ক্যাডেট শিক্ষা কার্যকর ভূমিকা পালন করে বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা