1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে ৩০ সেপ্টেম্বর ১২ টায় দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দান সেগুন বাগিচা এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

প্রধান অতিথি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা। অনেক ষড়যন্ত্রের পরও পদ্মাসেতু আজ দৃশ্যমান। এটিই শেখ হাসিনা। শেখ হাসিনা সময় মতো কৃষককে সার দেন। ঘরে ঘরে বিদ্যুত দিয়েছেন। বয়স্ক ভাতা দিচ্ছেন। বিধবারা শান্তিতে আছে। এটিই বিএনপির কাছে শেখ হাসিনার দোষ। শেখ হাসিনার উন্নয়ন দেখলে তারা দিশেহারা হয়ে পড়ে। বিএনপির রাজনীতি মানেই হত্যা ও ষড়যন্ত্র এবং লুটপাটের রাজনীতি।

সাইফুজ্জামান শিখর আরো বলেন, বোকার স্বর্গে বাস না করে শান্তিতে থাকুন, শান্তিতে ঘুমান। কোনো ষড়যন্ত্র করলে আপনাদের কীভাবে মোকাবেলা করতে হয় সেটি আওয়ামী লীগ জানে।

বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান রানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির সহ অন্যান্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা