1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

মাগুরায় হামলায় মিজানুর রহমান নামের এক স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় ছান্দাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

মিজানুর রহমান ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন। তিনি মাগুরা শালিখা উপজেলার ছান্দাড়া গ্রামের মৃত নওয়াব আলী মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ ছান্দাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিট গঠন করা হয়। স্কুলের কমিটি গঠন ও স্থানীয় আধিপত্য নিয়ে রবিউল ডাক্তার ও স্কুলের প্রধান শিক্ষকের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত ওই শিক্ষকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর বাম হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

হামলার বিষয়ে ভুক্তভোগী স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘সন্ধ্যার দিকে ছান্দাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আমার মোটরসাইকেলের গতিরোধ করে জাহাঙ্গীর ও ইনছার নামের দুই ব্যক্তি। পরে তারা আমাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।’

এ বিষয়ে মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মতর্কা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ‘ঘটনাটি স্কুল কমিটি ও পূর্বের আধিপত্য নিয়ে ঘটেছে বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা