1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ফটকি নদীর উপর ভাবনহাটি-টিওরখালী সড়কে ১৫০.২০ মিটার দীর্ঘ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

মাগুরা সদর উপজেলার ভাবনহাটি-টিওরখালী সড়কে ফটকি নদীর উপর ১৫০.২০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাগুরা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
সেতুটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাগুরা। এটি সংস্থাটির চলমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৭৫ লাখ টাকা।
প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার নির্মিত সেতুটির দৈর্ঘ্য: ১৫০.২০ মিটার,প্রস্থ: ৯.৮০ মিটার,স্প্যান সংখ্যা: ৫টি,অ্যাবাটমেন্ট: ২টি পিয়ার: ৪টি,পাইল সংখ্যা: ৪৪টি।
সেতুটির নির্মাণকাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান আনোয়ারা-কামারজান (জেভি)। নির্মাণকাল নির্ধারণ ধরা  হয়েছে ০১ সেপ্টেম্বর ২০২৪ ইং থেকে ০১ মার্চ ২০২৭ ইং পর্যন্ত।
সেতুটি নির্মিত হলে প্রায় ৭০টি গ্রামের প্রায় এক লাখ মানুষ সরাসরি যোগাযোগ সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরে নদী পারাপারে ভোগান্তি পোহানো এলাকাবাসীর জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন।
সেতু চালু হলে ভাবনহাটি-টিওরখালী সড়ক হয়ে আড়পাড়া, শালিখা, আলমখালী এবং ঝিনাইদহ কালীগঞ্জসহ আশেপাশের এলাকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপিত হবে। এতে যাতায়াতের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এছাড়া কৃষকরা তাদের উৎপাদিত ফসল দ্রুত ও স্বল্প খরচে বড় বাজার বা শহরে পৌঁছে দিতে পারবেন, ফলে ন্যায্যমূল্য নিশ্চিত করা সহজ হবে। সেতু ও সংযোগ সড়কের আশেপাশের এলাকার জমির মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের নির্বিঘ্নে স্কুল-কলেজে যাতায়াত এবং নৌকা বা সাঁকো পারাপারের ঝুঁকি থেকে মুক্তি—সব মিলিয়ে সেতুটি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান, মাগুরা সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল কবির এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নেসা।

এ সময় জমি অধিগ্রহণ জটিলতার বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলেন এমপি মনোয়ার হোসেন খান এবং বিভিন্ন সমস্যা ও জটিলতা সমাধানের  আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা