1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিল্টন গ্রেপ্তার

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৫৫ বার পঠিত

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের বাসিন্দা ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সবদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টনকে (৪৫) গ্রেপ্তার করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের জসিমের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত মুসফিকুর রহমান মিল্টন শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়নের মকর্দ্দোমখোলা গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে এবং সবদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন (২২)। তিনি শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মুসফিকুর রহমান মিল্টন এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি।

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি মুসফিকুর রহমান মিল্টনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা