1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু 

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার চর চৌগাছি গ্রামে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।বুধবার বেলা ৩ টার দিকে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে শাহাদত হোসেন (৫৬), নিজাম শেখ(৬০), মোহাম্মদ আলী (৫৪) নামে তিন জনের মৃত্যুর সবাদ পাওয়া গেছে।

দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, এই তিন ব্যাক্তি ভোরবেলা বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে চৌগাছি গ্রামের নজরুল বিশ্বাসের পাট ক্ষেতে কাজ করতে যান।বেলা ৩ টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে মোঃ শাহাদত হোসেনের মুখসহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায় এবং ঐ খানেই শাহাদত হোসেন মৃত্যু হয়। পাশে থাকা জমির মালিক নজরুল বিশ্বাস সহ নিজাম শেখ, ও মোহাম্মদ আলী অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শ্রীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যত চিকিৎসক নিজাম শেখ ও মোহাম্মদ আলীকে মৃত্ ঘোষনা করেন এবং জমির মালিক নজরুল বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার(অতিঃ দায়িত্ব প্রাপ্ত) শ্যামানন্দ কুন্ডু বলেন, সংবাদ পেয়ে আমরা এসে মৃত ব্যাক্তিদের পরিবারের খোজখবর নিয়েছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যাক্তিদের প্রত্যেক পরিবারকে নগদ ২৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা