
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় নববর্ষ বরণ উদযাপিত হয়েছে।সোমবার ( ১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের ভায়না মোড় হয়ে ঢাকা রোড়, চৌরঙ্গী মোড় প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা.শামীম কবিরসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও আনন্দ শোভাযাত্রায় শিল্পকলা একাডেমি, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়,জেলা বিএনপি, শিশু একাডেমি, উদীচী, থিয়েটার অঙ্গন,সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয়।
পরে নোমানী ময়দানে জেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরপর শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
Leave a Reply