1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মাগুরায় বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের ভায়না মোড় থেকে এক বিশাল আনন্দ র‍্যালি বের করা হয়।র‍্যালিটি ভায়না মোড় থেকে শুরু হয়ে পিটিআই, ঢাকা রোড প্রদক্ষিণ করে পারনান্দুয়ালী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। বর্ণাঢ্য এ র‍্যালিতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজা, রোকনুজ্জামান খানসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপি সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কাজ করেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে অটল থাকবে।দিনব্যাপী এ আয়োজনে জেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।

দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে বিএনপি। গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ ফিরে পায় দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা