1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বিএনপির খুলনামুখি রোডমার্চ অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ একদফা দাবি আদায়ে আজ রোডমার্চ করেছে বিএনপি।

কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ থেকে রোডমার্চ শুরু হয়ে মাগুরা-যশোর হয়ে খুলনায় গিয়ে শেষ হয়।

মাগুরা জেলা বিএনপির একাধিক নেতা জানান, ঝিনাইদহে রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করার মধ্যদিয়ে শুরু করে বেশ কয়েকটি পথসভা করা হয়েছে। এরমধ্যে মাগুরা সদরের শেখপাড়া, শালিখার আড়পাড়া, যশোর বাঘারপাড়ার ভাটার আমতলা, যশোরের মূড়ালী মোড়/ রাজার হাট এবং অভয় নগরের নোয়াপাড়াসহ আরো কয়েকটি পথ সভা শেষে খুলনায় গিয়ে রোডমার্চের সমাপ্তি সহ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাগুরা সদরের শেখপাড়ায় এক পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় বক্তব্য প্রদান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বরকত উল্লাহ বুলু,

খুলনা বিভাগীয় রোডমার্চে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায় সাথে ছিলেন বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থক ।

বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খানের নেতৃত্বে  হাজার হাজার কর্মী সমর্থক নারী-পুরুষ রাস্তার দুপাশে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে তাদেরকে সমর্থন জানান এবং রোডমার্চ সফলে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা