1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কমপক্ষে ৫০

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মাগুরা সদর উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিরতিহীনভাবে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সদর উপজেলার আলমখালী বাজার এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজরাপুর ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমান ও শহিদুল মন্ডল গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এর জেরে রোববার সকালে আজিজুল মুন্সি (৪০) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর ওপর হামলা চালায় প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আজিজুলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকালেই রামনগর এলাকায় আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে চলা এ সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাজুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে পুনরায় সংঘর্ষের আশঙ্কা থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বজায় রয়েছে। পুলিশ ও সেনাবাহিনী টহলে থাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা