1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বিভিন্ন দাবিতে বামপন্থী দলগুলোর সমাবেশ অনুষ্ঠিত 

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৯৪ বার পঠিত
শতাধিক পণ্যে শুল্ক-করারোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ ও ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে বামপন্থী দলগুলোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শতাধিক পণ্যে শুল্ক-করারোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে ২২ শেষ জানুয়ারি  সকাল সাড়ে দশটায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা  প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার নেতা বাহারুল হায়দার বাচ্চু।

সমাবেশে বক্তাগণ বলেন, বর্তমানে যেখানে ক্রমাগত পণ্য মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, সেখানে অর্থবছরের মাঝখানে নতুন করে শতাধিক নিত্য পণ্যের উপর ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। আইএমএফ এর পরামর্শে এই করারোপের কোন নৈতিক ভিত্তি বর্তমান সরকারের নেই। এইটি শ্রমজীবী, কর্মজীবী নিম্ন আয়ের মানুষের জন্য মরার উপর খাড়ার ঘায়ের সামিল। বক্তাগণ বলেন, যেখানে আমাদের প্রবাসী শ্রমিকেরা মাসে ২ বিলিয়ন ডলার দেশে প্রেরণ করে সেখানে মাত্র দেড় বিলিয়ন ডলার ঋণের জন্য আইএমএফ এর চাপে করারোপের কোন মানে হয় না।

বক্তাগণ আরও বলেন, অন্তর্বর্তী সরকার অনিয়মের অভিযোগ তুলে সারাদেশে টিসিবির ৪৩ লাখ পারিবারিক কার্ড বাতিল করেছে। যদিও এত বেশি পরিমাণ কার্ড অনিয়ম হয়েছে বলে জনমনে বিশ্বাসযোগ্যতা আসে না। উচিত ছিল পরীক্ষা নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। তা না করে কার্ড বাতিলই শুধু নয় উল্টো টিসিবির ট্রাক সেল কর্মসূচিও বন্ধ করে দিয়েছে। এতে যেসব নিম্ন আয়ের মানুষ কিছুটা সুবিধা পেত, তারা আরো বিপদে পতিত হয়েছে।

সমাবেশে বক্তাগণ বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্রাম-শহরের মেহনতি মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা