1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন: র‍্যালি, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

১৫ই অক্টোবর  বুধবার সকালে মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসকসহ সমাজসেবা বিভাগ, প্রতিবন্ধী সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্মার্ট সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল — “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  মোঃ অহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয় এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “প্রযুক্তিনির্ভর সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলকে নিরাপদ ও আত্মবিশ্বাসী করবে।”

এসময় তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরার যৌথ আয়োজনে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা