1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত আহাদ,সুমনের বাড়িতে নবাগত ডিসি

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার মহম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহাদ বিশ্বাস ও সুমন নামের দুই ছাত্র। নবাগত জেলা প্রশাসক ডিসি মোঃ অহিদুর রহমান যোগদান করেই শহীদ আজাদ ও সুমনের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিলেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মহম্মদপুর উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন এলাকায় আহাদের বাড়িতে ও বালিদিয়া গ্রামে গিয়ে তিনি নিহতের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এসময় তিনি শহীদ আহাদ ও সুমনের পিতা,মাতার মাতার সাথে কথা বলেন এবং উন্নত মানের একটি সেলাই মেশিন উপহার প্রদান করেন। এছাড়া তিনি সকল ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:আব্দুল কাদের,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মন্ডল , সহকারি কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, মহম্মদপুর ইউএনও অফিসে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা শ্রী বাপ্পি শিকদার ও মো: জহির রায়হান,সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব মহম্মদপুরের সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব প্রমূখ।

উল্লেখ্য, গত ৪ জুলাই মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে তারা ঘটনাস্থলেই নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা