
মাগুরায় ব্যবসায়ীর লুট হওয়া মালামাল উদ্ধার করে দিয়েছেন মাগুরা জেলা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল। মঙ্গলবার সন্ধ্যায় নিজনান্দুয়ালী ঋষিপাড়া এলাকা থেকে ব্যবসায়ী শুকুমার শিকদারের এসব মালামাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ব্যবসায়ী সুকুমার সিকদার বলেন, আমি একজন মাগুরা নতুন বাজারের চাল ,ডাল, তেল,আটা-ময়দা সুজির পাইকারি ব্যবসায়ী সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর কিছু দুষ্কৃতিকারী লোকজন আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে মালামাল নিয়ে যায় পরে আমি এ বিষয়ে মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলকে জানালে সে তাৎক্ষণিক আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছুটে আসেন এবং তার লোকজন নিয়ে এ মালামাল উদ্ধার নেমে পড়েন মঙ্গলবার সন্ধ্যায় নিজনান্দুয়ালী ঋষিপাড়া থেকে প্রায় ২০০ বস্তা মালামাল উদ্ধার করে দেন। মালামাল কারা লুটপাট করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমাদের সম্প্রদায়ের কিছু নিচু শ্রেণীর লোকজন আমার মালামাল লুট করে নিয়ে যায়। জেলা যুবদলের সভাপতি ও তার লোকজনকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এ বিষয়ে জানতে চাইলে যুবদলের সভাপতি বলেন কিছু লোক এই লুটপাটের দায় কোটা বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে আসলে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ এই সমস্ত লুটপাটের সঙ্গে জড়িত নয়। দুষ্কৃতিকারী ক্রিমিনাল টাইপের লোকজন এ লুটপাট গুলো করছে। আমরা যুবদলের পক্ষ থেকে সব সময় ব্যবসায়ীদের পাশে আছি এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি।
Leave a Reply