1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ভাসুরের ছেলের কুড়ালের আঘাতে চাচির মৃত্যু

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভাসুরের ছেলের কুড়ালের আঘাতে চাচির মৃত্যু হয়েছে। নিহত ঝুড়ি বিশ্বাস (৫৫) ওই গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের স্ত্রী। এ ঘটনায় ঘাতক প্রবীর বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাতে একই পরিবারের সদস্য লিটন বিশ্বাসের বিয়ের বিষয় নিয়ে প্রবীর বিশ্বাসের বাবা মনোরঞ্জন বিশ্বাস ও তার ভাবি ঝুড়ি বিশ্বাসের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উত্তেজিত হয়ে প্রবীর বিশ্বাস তার আপন চাচি ঝুড়ি বিশ্বাসের মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের সদস্যরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সেখানে নেওয়ার পথে শুক্রবার রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক প্রবীর বিশ্বাসকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা