1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ভুল অপারেশনে এক প্রসূতির মৃত্যু ২ লাখ ৫০ হাজার টাকায় ধামাচাপা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ বার পঠিত

মাগুরায় রোকেয়া প্রাইভেট হাসপাতালে ডাক্তার রাকিবুল ইসলাম এর অপচিকিৎসায় সামিয়া (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে । নিহত সামিয়া মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের  ভিকু মোল্লার মেয়ে।ভিকু মোল্লা জানান,০৪ অক্টোবর সোমবার রাতে সিজারিয়ান অপারেশনের জন্য আমার মেয়ে মোছাঃ সামিয়া খাতুন ভর্তি হয় রোকেয়া প্রাইভেট হাসপাতালে। মঙ্গলবার   রোকেয়া প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার রাকিবুল ইসলামের মাধ্যমে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নিয়ে সকালে সামিয়া খাতুনকে অপারেশন থিয়েটারে নিয়ে সিজার করেন এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়।

সিজারিয়ান অপারেশনের পর সন্তান সুস্থ থাকলেও মায়ের প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।একপর্যায়ে এক ব্যাগ রক্ত দিয়ে রোগীকে সুস্থ করার চেষ্টা করে ক্লিনিক কর্তৃপক্ষ। রোগীর অবস্থা আস্তে আস্তে অবনতি হলে মঙ্গলবার রাতে ডাক্তার রাকিবুল ইসলাম ও ডাক্তার অখিল রঞ্জন  মিলে পুনরায় অপারেশন করেন। একপর্যায়ে রোগীর খিচুনি শুরু হয়ে রক্তক্ষরণ হতে থাকে।

এভাবে বুধবার দুপুর পর্যন্ত রক্তক্ষরণ  হওয়ায় রোগীর অবস্থা গুরুত্বর অবনতি হলে নিশ্চিত মৃত্যু জানতে পেরে তড়িঘড়ি করে ঢাকা  মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সামিয়া কে নিয়ে ফরিদপুর পর্যন্ত গেলে তার মৃত্যু হয়।

নিহতের পিতা আরো বলেন,আমরা আমাদের পছন্দমত ডাক্তার দিয়ে অপারেশন করতে চাইলেও তা করতে দেওয়া হয়নি।  তড়িঘড়ি করে আল্টা সাউন্ড এবং কোন রকম পরীক্ষা-নিরীক্ষা না করে অপারেশন করা হয়েছে। এক মাস আগের রিপোর্ট দেখে অপারেশন করা হয়েছে ।

এরপর  বিকালে রোগী স্বজনরা অ্যাম্বুলেন্সে করে রোকেয়া প্রাইভেট হাসপাতালের  সামনে হট্টগল শুরু করলে ক্লিনিক কর্তৃপক্ষ ২ লাখ ৫০ হাজার চেকের মাধ্যমে পরিশোধ করে রোগীর স্বজনদের নিয়ে দফারফা  করেন।

এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার রাকিবুল ইসলাম এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে সিভিল সার্জন ডাক্তার শামীম কবির জানান, যাচাই-বাছাই করে ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা এবং অপোচিকিৎসা হইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা