1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ১ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ঢাকা রোড চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেসার্স মুসলিম সুইটস নামক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ, স্বাস্থ্যবিধি না মানা, খাদ্যে পোকামাকড় ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. আমিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা