1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচির আয়োজন করে। কর্মসুচির মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পূস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ও শহিদ বুদ্ধিজীবী দিবসের উপর প্রামান্য চিত্র প্রদর্শনীর আয়োজন করে। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ আনুষ্ঠানিকভাবে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পূস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসুচির সুভ সুচনা করেন। মাগুরা জেলা প্রশাসন, মাগুরা জেলা আওয়ামীলীগ ও মাগুরা মুক্তিযোদ্ধা সংসদ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নোমানী ময়দানে আলোচনা সভার আয়োজন করে। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তৃতা করেন, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস. এম আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাঃ শামিম কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও গনমাধ্যম কর্মিগন। আলোচনা সভা শেষে সকল শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা