1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় যমুনা ব্যাংকের উদ্যোগে যাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

মাগুরায় যমুনা ব্যাংক পিএলসি মাগুরা শাখার উদ্যোগে দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ ই মার্চ বিকেল ৫টায় মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলাম, সুপারিনটেনডেন্ট, কৈলাইল হানাফিয়া দাখিল মাদ্রাসা, নবাবগঞ্জ, ঢাকা।

তিনি তার বক্তব্যে বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং সমাজে দারিদ্র্য দূরীকরণে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টনের মাধ্যমে সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর আব্দুল ওহাব এবং মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আলফাজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি, মাগুরা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জয়নাল আবেদীন। তিনি তার সমাপনী বক্তব্যে যমুনা ব্যাংকের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে যমুনা ব্যাংক সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি সকলকে যমুনা ব্যাংকের সেবা গ্রহণের আহ্বান জানান।

এ সময় যমুনা ব্যাংক মাগুরা শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার মোঃ রুহান ও মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা