1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পঠিত

মাগুরায় লোডশেডিংয়ের কারণে গরমে অতিষ্ঠ হয়ে মসজিদের ছাদে উঠেছিলেন এক মুয়াজ্জিন। কিন্তু কিছুক্ষণ পর বিদ্যুৎ সরবরাহ চালু হলে ছাদের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকার আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম (২২) মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শোলই গ্রামের শুকুর সর্দারের ছেলে। তিনি নান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি তাবলিগ জামাতের সদস্য হিসেবে কয়েক দিন ধরে স্টেডিয়াম গেট এলাকার ওই মাদ্রাসা ও এতিমখানা মসজিদে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে ইব্রাহিম মসজিদের ছাদে ওঠেন। এ সময় ছাদের পাশ ঘেঁষে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের মূল লাইনে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর তাঁর সঙ্গে থাকা তাবলিগ জামাতের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা