1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় শহরে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল র‍্যালি ও পথসভা

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

মাগুরায় শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে শান্তি ও সম্প্রিতির আহবান জানিয়ে শনিবার  বিকেলে বর্ণাঢ্য মটরসাইকেল র‍্যালি

ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যাপক এম বি বাকের ও  শহর জামায়াতে ইসলামীর  আমীর অধ্যাপক আশরাফুল আলম  এর  নেতৃত্বে শহরের স্টেডিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য মটরসাইকেল র‍্যালি বের হয়। র‍্যালি শহরের ৯টি  ওয়ার্ডের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় মাগুরা শহরের ঐতিহাসিক  ভায়না মোড়ে পথ সভায় মিলিত  হয়। শহর আমীর অধ্যাপক আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতের আমীর  ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকের। বক্তব্য রাখেন  জেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ  বাচ্চু, সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহবুবুর রহমান,  অধ্যাপক আশরাফ হুসাইন, মোঃ খায়রুল ইসলাম, মোঃ ইব্রাহিম বিশ্বাস, অধ্যাপক রবিউল ইসলাম, সদর আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন,  অধ্যাপক ফখরুদ্দিন মিজান, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা কবীর হুসাইন, মোল্লা মিজানুর রহমানসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

র‍্যালি চলাকালীন রাস্তার দুপাশে শত শত নারী-পুরুষ, শিশু- কিশোরের হাত নেড়ে নেড়ে জামায়াত শিবিরকে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা