1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৪ বার পঠিত

মাগুরায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।

৫ ই ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের পৃষ্ঠপোষকতায়, জেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে “শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩” এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে রঙিন বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে জাঁকজমকপূর্ণভাবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

দীর্ঘ ৪৮ বছর পর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অ্যাথলেটিকসকে শিক্ষার্থীদের নিকট জনপ্রিয় ও আকর্ষণীয় করে তোলা এবং শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশসহ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার মাধ্যমে সারা দেশে ক্রীড়া আন্দোলন সৃষ্টির লক্ষ্যে এ প্রতিযোগিতা অপরিহার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান।

উক্ত অনুষ্ঠানে মাগুরা জেলার জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলায় মনোনিবেশ করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য সুপরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা